জন্মদিনে দুবাই না নেওয়ায় স্ত্রীর ঘুষি,

আপলোড সময় : ২৫-১১-২০২৩ ০৪:৫৩:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৩ ০৪:৫৩:১৭ অপরাহ্ন

জন্মদিনে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই ঘুরতে না নিয়ে যাওয়ায় ক্ষুব্ধ ছিলেন স্ত্রী। এর জেরে স্বামীকে ঘুষি মেরে হত্যা করেছেন তিনি। গতকাল শুক্রবার এমন ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের পুনেতে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগী ওই ব্যক্তির নাম নিখিল খান্না। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন। ছয় বছর আগে বিয়ে করেন অভিযুক্ত রেনুকে (৩৮)। এই দম্পতি পুনের অভিজাক এলাকা ওয়ানাবদিতে থাকতেন।

পুলিশের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, রেনুকাকে দুবাই না নিয়ে যাওয়ায় শুক্রবার বিকেলে নিখিলের সঙ্গে তাঁর হাতাহাতি হয়। এছাড়া জন্মদিনে আত্মীয়দের সঙ্গে দেখা করতে দিল্লি যেতে চেয়েছিলেন রেনুকা। এতেও বাধা দেন নিখিল।

ওয়ানাবদি থানার এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, হাতাহাতির সময় রেনুকা নিখিলের মুখে ঘুষি মারেন। এতে নিখিলের নাক ও কিছু দাঁত ভেঙে যায়। এতে প্রচুর রক্তক্ষরণ হলে নিখিলের মৃত্যু হয়।

এ ঘটনায় রেনুকার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ৬ রবীন্দ্র সরণি   (ষষ্ঠ তলা)  , উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩