রোববার ও সোমবার ৪৮ ঘণ্টার অবরোধের ডাক

আপলোড সময় : ২৩-১১-২০২৩ ০৪:৫৬:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৩ ০৪:৫৬:০৬ অপরাহ্ন
‘অ বৈধ ও এক তরফা' তফসিল ঘোষণার প্রতিবাদে আগামী রোববার ও সোমবার ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি।

আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

রুহুল কবির রিজভী বলেন, অবৈধ ও এক তরফা তফসিল ঘোষণার প্রতিবাদে আগামী রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ আহ্বান করা হচ্ছে।

এর মধ্য দিয়ে বিএনপি ও সমমনা দলগুলো সপ্তম দফা অবরোধের ডাক দিল।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা ষষ্ঠ দফার টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হবে শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৬টায়।
রুহুল কবির রিজভী বিএনপি,nt/v

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ৬ রবীন্দ্র সরণি   (ষষ্ঠ তলা)  , উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩