ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে বিশেষ অভিযানে ছিনতাইকারীসহ ৭১ জন গ্রেফতার, উদ্ধার অবৈধ ভারতীয় পণ্য,

সিলেট পুলিশ অভিযানে ৭১ জন গ্রেফতার

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০৩:১৯:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০৩:২২:৫৯ অপরাহ্ন
সিলেট পুলিশ অভিযানে ৭১ জন গ্রেফতার

Sylhet Metropolitan Police পরিচালিত পৃথক ও বিশেষ অভিযানে ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামী, মাদককারবারী, মাদকসেবী, সন্দেহজনক ও চোরাচালানকারীসহ মোট ৭১ জনকে গ্রেফতার করা হয়েছে।

সিলেট: গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) সমন্বয়ে পরিচালিত পৃথক ও বিশেষ অভিযানে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

ছিনতাইকারী গ্রেফতার

মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

অবৈধ ভারতীয় মালামাল উদ্ধার

অভিযানের সময় মহানগরীর বিভিন্ন এলাকা থেকে প্রায় ৮,১০,৮০০ টাকার ভারতীয় শাড়ি,
৫ বক্স কিটক্যাট চকলেট,
৪৫০ পিস ভারতীয় ক্লপ জি ক্রিম,
৩৩৫ পিস ভারতীয় চকলেট এবং প্রায় ১৩,১৮,০০০ টাকার অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে।

ওয়ারেন্টভুক্ত আসামী

বিভিন্ন মামলার ১ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।

মাদকসেবী ও মাদক ব্যবসায়ী

মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সন্দেহজনক ব্যক্তি

অভিযানে ২৭ জন সন্দেহজনক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

মেট্রো অধ্যাদেশে গ্রেফতার

মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

নিয়মিত মামলায় গ্রেফতার

নিয়মিত মামলায় ও সন্দেহজনক হিসেবে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও অভিযানে ১ জন তেল মজুদকারী, ১ জন চোর এবং ২ জন হকারকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।তথ্যসূত্র: পুলিশ মিডিয়া সেল,SMP


নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ