ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খেলাধুলার মাধ্যমে আন্তর্জাতিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্প্রসারণে গুরুত্বারোপ

স্পোর্টস ডিপ্লোমেসি জোরদারে আলোচনা — পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০২:৩৯:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০২:৩৯:৩৪ অপরাহ্ন
স্পোর্টস ডিপ্লোমেসি জোরদারে আলোচনা — পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ঢাকা: আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে মাননীয় প্রতিমন্ত্রীর অফিসকক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: আমিনুল হক-এর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাৎকালে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়। উভয় প্রতিমন্ত্রী স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় স্পোর্টস ডিপ্লোমেসি নিয়ে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ এবং ভবিষ্যতে এ খাতে যৌথ উদ্যোগ বাস্তবায়নের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয়।সূত্রঅফিসিয়াল পেজ


নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ