ঢাকা , বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ , ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে কঠোর নির্দেশ

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০৫:৩৭:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০৫:৩৭:৫৮ অপরাহ্ন
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে কঠোর নির্দেশ ফাইল ছবি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জানুয়ারি ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ দুপুর ১টা ৩০ মিনিটে দামপাড়াস্থ সিএমপি সদরদপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম।

সভায় কমিশনার নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি উপ-পুলিশ কমিশনারদের মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দেন।

রুজুকৃত হত্যা মামলাসহ অন্যান্য মামলা দ্রুত নিষ্পত্তি করে জনগণের প্রতি কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ প্রদান করা হয়। পাশাপাশি মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি ও ওয়ারেন্ট তামিলের গতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া ট্রাফিক বিভাগকে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ট্রাফিক ব্যবস্থাকে আরও গতিশীল করার নির্দেশ দেওয়া হয়।

সভায় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।তথ্যসূত্র: পুলিশ মিডিয়া সেল


নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ