ফাইল ছবি
বাংলাদেশ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের ১৬ বছর বা তদূর্ধ্ব বয়সী বাংলাদেশি নাগরিকদের তথ্যভাণ্ডারে অন্তর্ভুক্ত করে জাতীয় পরিচয়পত্র প্রদানের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
যেসব নাগরিকের বয়স ১৬ বছর পূর্ণ হয়েছে কিন্তু এখনো জাতীয় পরিচয়পত্রের জন্য নিবন্ধন করেননি, তাদের নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে যোগাযোগ করে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হয়ে বায়োমেট্রিক তথ্য প্রদান করলে নির্ধারিত প্রক্রিয়া শেষে জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে।
✅ জন্ম নিবন্ধন সনদ
✅ পিতা-মাতার NID কপি
✅ ঠিকানার প্রমাণ (যদি প্রয়োজন হয়)
✅ শিক্ষাপ্রতিষ্ঠানের সনদ / সনাক্তকারী
সূত্র: অফিসিয়াল পেজ