ঢাকা , বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ , ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২১-০২-২০২৬ ০১:১৮:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০২-২০২৬ ০১:১৮:৫৩ অপরাহ্ন
ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

পরে মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় সরকারের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগের স্মৃতি গভীরভাবে স্মরণ করা হয় এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।


নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ