বিস্তারিত প্রতিবেদন
ঝিনাইদহ: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ঝিনাইদহ জেলা পুলিশের পক্ষ থেকে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
এ সময় ঝিনাইদহ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ আফজাল মহোদয় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত থেকে ভাষা শহিদদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করেন।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি দেশজুড়ে শ্রদ্ধা নিবেদন ও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। মাতৃভাষার মর্যাদা রক্ষায় তাঁদের অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
সূত্র: সেলপুলিশ মিডিয়া
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin