ছবি: সংগৃহীত
২০১৪ বিশ্বকাপজয়ী জার্মান ফুটবলার মেসুত ওজিল ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এসেছেন। বুধবার বিকেলে তিনি ক্যাম্পাসে পৌঁছালে ডাকসুর ভিপি সাদিক কায়েম তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
জানা গেছে, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে অংশ নিতে বাংলাদেশ সফরে এসেছেন এই বিশ্বকাপজয়ী ফুটবলার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মর্তুজা মেডিক্যাল সেন্টারের উন্নয়ন প্রকল্প উদ্বোধনের কথাও রয়েছে তার।
তুরস্ক সরকারের আওতাধীন ‘টিকা’ (TIKA) প্রকল্প শহীদ মর্তুজা মেডিক্যাল সেন্টারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করছে। ওই প্রকল্পের কার্যক্রম উদ্বোধনের অংশ হিসেবেই মূলত ঢাকায় এসেছেন ওজিল।
এ সফরে তার সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের পরিবারের সদস্যরাও রয়েছেন বলে জানা গেছে।