ঢাকা , বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ , ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভালো কাজের স্বীকৃতিতে ২৪ সদস্য পেলেন পুরস্কার

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৮-০২-২০২৬ ০৪:২০:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০২-২০২৬ ০৪:২০:৩২ অপরাহ্ন
ভালো কাজের স্বীকৃতিতে ২৪ সদস্য পেলেন পুরস্কার ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে ফেব্রুয়ারি মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং পূর্ববর্তী সভায় উত্থাপিত বিভিন্ন বিষয়ের অগ্রগতি ও সমাধান নিয়ে আলোচনা করেন। সদস্যদের প্রয়োজনের ভিত্তিতে থানা, ক্যাম্প ও ফাঁড়িতে ক্রোকারিজসহ বিভিন্ন দাপ্তরিক ব্যবহার্য সামগ্রী প্রদান করা হয়।

এসময় দায়িত্ব পালনে প্রশংসনীয় অবদানের জন্য ২৪ জন পুলিশ সদস্যকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আনোয়ারুল কবীর, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) অনির্বাণ দাসসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ