ছবি: সংগৃহীত
পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা কর্তৃক পদ বিভাজনকৃত ঝিনাইদহ জেলায় বিদ্যমান পদোন্নতিযোগ্য মেধা ও যোগ্যতার ভিত্তিতে সাব-ইন্সপেক্টর (স:) হতে ইন্সপেক্টর (স:) পদে পদোন্নতির আদেশপ্রাপ্ত ০১ (এক) জন পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেন ঝিনাইদহ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ আফজাল।
এ সময় পুলিশ সুপার মহোদয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান এবং পেশাদারিত্ব ও সততার সাথে দেশ ও জনগণের কল্যাণে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি দায়িত্ব পালনে শৃঙ্খলা, মানবিকতা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।