ঢাকা , মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ , ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিদায়ী বক্তব্য দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৬-০২-২০২৬ ০৫:২৩:১১ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০২-২০২৬ ০৫:২৩:১১ অপরাহ্ন
বিদায়ী বক্তব্য দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার, ঢাকা:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে বিদায়ী বক্তব্য দিয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ভাষণ শেষে কার্যালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফটোসেশনে অংশ নেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে এই সরকারের মেয়াদ শেষ হচ্ছে।

সূত্র: প্রধান উপদেষ্টার প্রেস উইং


নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ