ঢাকা , মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ , ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নতুন মন্ত্রিসভার শপথে চীন-ভারত-পাকিস্তানসহ ১৩ দেশের আমন্ত্রণ

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৫-০২-২০২৬ ০২:১৯:০১ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০২-২০২৬ ০২:১৯:০১ অপরাহ্ন
নতুন মন্ত্রিসভার শপথে চীন-ভারত-পাকিস্তানসহ ১৩ দেশের আমন্ত্রণ ছবি: সংগৃহীত

সংবাদ:
বাংলাদেশের নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে চীন, ভারত, পাকিস্তানসহ মোট ১৩ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জানা গেছে, নির্বাচনে বিজয়ী দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনার পর বিভিন্ন দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পাঠানো হয়েছে বলে জানা গেছে।

আমন্ত্রিত দেশগুলোর তালিকায় চীন, সৌদি আরব, তুরস্ক, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি রাষ্ট্র রয়েছে। আগামী মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, একই দিনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের সূচি থাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুষ্ঠানে উপস্থিত নাও থাকতে পারেন। সে ক্ষেত্রে প্রতিনিধি হিসেবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অথবা অন্য কোনো জ্যেষ্ঠ প্রতিনিধি অংশ নিতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ