ঢাকা , মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ , ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-১৮ ফলাফল — বড় ব্যবধানে জিতলেন জাহাঙ্গীর, কী বলছে ভোটের হিসাব?

ঢাকা-১৮ আসনে জয়ী এস এম জাহাঙ্গীর হোসেন

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৪-০২-২০২৬ ০৩:৩১:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০২-২০২৬ ০৩:৩১:৪৩ অপরাহ্ন
ঢাকা-১৮ আসনে জয়ী এস এম জাহাঙ্গীর হোসেন ছবি: সংগৃহীত

 

ঢাকা-১৮ আসনে এনসিপির প্রার্থীকে ৩৩ হাজারের বেশি ভোটে পরাজিত করে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পোস্টাল ব্যালটসহ মোট ১ লাখ ৪৪ হাজার ৭১৫ ভোট পেয়েছেন। অপরদিকে এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২৯৭ ভোট।

শুক্রবার ভোর ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, ঢাকা-১৮ আসনে পোস্টাল ভোটসহ মোট ২১৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে মোট ভোটার ছিলেন ৬ লাখ ১৩ হাজার ৮৭৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৭৭২ জন। বাতিল হয়েছে ৪ হাজার ৭৮৪টি ভোট এবং মোট ভোটের হার ছিল ৪৫ শতাংশ।

অন্যান্য প্রার্থীদের মধ্যে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না কেটলি প্রতীকে ৩৫০ ভোট, ইসলামী আন্দোলনের মো. আনোয়ার হোসেন হাতপাখা প্রতীকে ৪ হাজার ৭২৭ ভোট, জাতীয় পার্টির জাকির হোসেন লাঙ্গল প্রতীকে ২ হাজার ৫৫৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন হাওলাদার রেল ইঞ্জিন প্রতীকে ৩ হাজার ২০৫ ভোট পেয়েছেন।

বার্তা প্রেরক: সগীর আহম্মেদ, উত্তরা, ঢাকা।


নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ