ছবি: সংগৃহীত
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারীর পুলিশ সুপার। তিনি জানান, আটক ব্যক্তির লাগেজে থাকা নগদ অর্থ গণনার জন্য মেশিন ব্যবহার করা হচ্ছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন জানান, তার বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলায় এবং তিনি পেশায় একজন শিক্ষক। তিনি দাবি করেন, তার লাগেজে ৫০ লাখ টাকার বেশি রয়েছে।
টাকার উৎস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটি তার ব্যবসায়িক লেনদেনের অর্থ। তিনি গার্মেন্টস ব্যবসার সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেছেন।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।