ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেহরিন আমিন মোনামির মা ইয়াসমিন হোসেন (অবসরপ্রাপ্ত শিক্ষক, ধানমণ্ডি গভঃ বয়েজ হাই স্কুল) ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক মো. নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে নিজের প্রত্যাশার কথা জানান। ন্যায়ভিত্তিক, মর্যাদাপূর্ণ ও নিরাপদ বাংলাদেশ গড়ার আশা ব্যক্ত করেন তিনি।
সাক্ষাৎকালে উপস্থিত ব্যক্তিরা জানান, তরুণ প্রজন্মের পাশাপাশি অভিভাবক ও মায়েদের মধ্যেও নতুন নেতৃত্ব নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য দায়িত্বশীল ও মানবিক রাষ্ট্র গঠনের বিষয়ে মতামত উঠে আসে আলোচনায়।
সংশ্লিষ্টরা বলেন, দেশের পরিবর্তন জনগণের ভোটের মাধ্যমেই আসবে— এমন প্রত্যাশা সাধারণ মানুষের মধ্যেও রয়েছে।