ঢাকা , মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ , ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শহিদদের মর্যাদা রক্ষায় ধানের শীষে ভোট: এস এম জাহাঙ্গীর

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৫-০২-২০২৬ ০৬:৪০:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০২-২০২৬ ০৬:৪০:৫৪ অপরাহ্ন
শহিদদের মর্যাদা রক্ষায় ধানের শীষে ভোট: এস এম জাহাঙ্গীর এস এম জাহাঙ্গীর হোসেন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, “জুলাই আন্দোলনে শহিদদের মর্যাদা রক্ষায় ধানের শীষকে বিজয়ী করতে হবে।”

তিনি বলেন, “বিগত ১৭ বছর ধরে আমরা আন্দোলন করেছি, রক্ত দিয়েছি, ঘাম ঝরিয়েছি। অসংখ্য মানুষের প্রাণ ও রক্তের বিনিময়ে আজ ভোট দেওয়ার সুযোগ এসেছে। অতীতে জনগণ ভোট দিতে পারেনি। তাই যেকোনো মূল্যে ভোটের পরিবেশ স্বাভাবিক রাখতে হবে।”

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তুরাগ থানার কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “অতীতে যতগুলো সুষ্ঠু নির্বাচন হয়েছে, প্রত্যেকবারই বিএনপি জয়লাভ করেছে। এবারও যদি সুষ্ঠু ভোট হয়, ইনশাআল্লাহ ধানের শীষ অবশ্যই বিজয়ী হবে।”

নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন। এটি গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার টেকসই করার নির্বাচন। একটি দল ষড়যন্ত্রের মাধ্যমে বিজয়ী হতে মরিয়া হয়ে উঠেছে এবং ভোট কারচুপির চেষ্টা করতে পারে।”

তিনি আরও বলেন, “নির্বাচনের দিন যারা পোলিং এজেন্টের দায়িত্ব পালন করবেন, তারা ভোট গণনা শেষে প্রিসাইডিং কর্মকর্তার স্বাক্ষরসহ ফলাফল সংগ্রহ করবেন।”

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তফা জামান। তিনি বলেন, “নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে শত শত নেতাকর্মী উপস্থিত থাকতে হবে। নারী ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিতি কমাতে একটি দল গুজব ছড়াচ্ছে। মা-বোনেরা কোনো গুজবে কান দেবেন না।”

তিনি আরও বলেন, “বিএনপির প্রতিটি নেতাকর্মী মা-বোনদের নিরাপত্তা নিশ্চিতে পাশে থাকবে। আমি তুরাগ এলাকার সন্তান। তাই তুরাগ থানার তিনটি ওয়ার্ডে সর্বোচ্চ ভোটে ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনকে বিজয়ী করতে হবে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, এম. কফিল উদ্দিন, মোঃ আফাজ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি মোঃ জামির হোসেন, মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মোস্তফা কামাল হৃদয়, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক মোঃ আমান উল্লাহ ভূইয়া, হারুন অর রশিদ খোকা, চাঁন মিয়া বেপারী, জহির উদ্দিন, আলমাছ আলী, আবু তাহের খান, এ বি সিদ্দিক, উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমল হুদা মিঠু, আব্দুস সালাম, আলমগীর হোসেন শিশির, মোঃ আলাউদ্দিন, মোস্তফা সরকার, যুবদল নেতা মোঃ আমিনুল ইসলাম ও মোঃ মিলন মিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।

বার্তা প্রেরক:
সগীর আহম্মেদ
উত্তরা প্রতিনিধি


নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ