ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে ‘অপারেশন ডেভিল হান্ট (ফেইজ-২)

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ৩১-০১-২০২৬ ০৫:২৪:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-০১-২০২৬ ০৫:২৪:১৯ অপরাহ্ন
রাজধানীতে ‘অপারেশন ডেভিল হান্ট (ফেইজ-২) অপারেশন ডেভিল হান্ট

রাজধানীর বিভিন্ন এলাকায় ‘অপারেশন ডেভিল হান্ট (ফেইজ-২)’ এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে মোট ১১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা।

ডিএমপি সূত্র জানায়, শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লালবাগ, ডেমরা, মোহাম্মদপুর, খিলগাঁও, বাড্ডা, পল্টন, চকবাজার, যাত্রাবাড়ী ও কদমতলী থানার পুলিশ অংশ নেয়।

অভিযানে লালবাগ থানা থেকে ১ জন, ডেমরা থানা থেকে ২ জন, মোহাম্মদপুর থানা থেকে ১ জন, খিলগাঁও থানা থেকে ২ জন, বাড্ডা থানা থেকে ১ জন, পল্টন থানা থেকে ১ জন, চকবাজার থানা থেকে ১ জন, যাত্রাবাড়ী থানা থেকে ১ জন এবং কদমতলী থানা থেকে ১ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা হলেন—
লালবাগ থানা: মো. আরিফ (২৬)
ডেমরা থানা: মো. মনির হোসেন (৫২), মো. ইমন আলী (৩০)
মোহাম্মদপুর থানা: মো. মারুফ (২০)
খিলগাঁও থানা: মো. লোকমান হেকিম (২৫), মো. রুবেল (২৬)
বাড্ডা থানা: বাবুল হোসেন (৪২)
পল্টন থানা: বাবলু মিয়া (৫১)
চকবাজার থানা: মো. সাজ্জাত (২৩)
যাত্রাবাড়ী থানা: মো. সাইমন ওরফে সাইমুন মিয়া (১৯)
কদমতলী থানা: মো. আনিসুর রহমান রনি (৪৮)

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ