ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থান

গোপালগঞ্জে প্লাটুন বিজিবি মোতায়েন

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ৩১-০১-২০২৬ ১১:০৪:৩৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ৩১-০১-২০২৬ ১১:০৪:৩৮ পূর্বাহ্ন
গোপালগঞ্জে প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বিজিবি

দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জ জেলায় প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সিদ্ধান্ত অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) এর সদস্যরা।

প্রশাসন সূত্রে জানা গেছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধ এবং সার্বিক শান্তি বজায় রাখার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বর্তমানে জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

স্থানীয় প্রশাসন সকলকে শান্ত ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে এবং গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করেছে।


নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ