ঢাকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা-৪: হাসনাতের পক্ষে মাঠ ছাড়লেন মাওলানা মজিবুর

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২৬-০১-২০২৬ ০৫:৩৪:০০ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০১-২০২৬ ০৫:৩৪:০০ অপরাহ্ন
কুমিল্লা-৪: হাসনাতের পক্ষে মাঠ ছাড়লেন মাওলানা মজিবুর ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মজিবুর রহমান।

সোমবার সকালে মাওলানা মজিবুর রহমান নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, জোটগত ঐক্য ও সংহতি সুসংহত রাখার স্বার্থেই তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং এখন থেকে ১১ দলীয় জোটের অভিন্ন প্রার্থী হাসনাত আবদুল্লাহর বিজয় নিশ্চিত করতে মাঠে সক্রিয়ভাবে কাজ করবেন।

তিনি আরও বলেন, এটি কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয়; বরং বৃহত্তর রাজনৈতিক ঐক্যের স্বার্থেই তিনি ‘শাপলা কলি’ প্রতীকের পক্ষে কাজ করছেন।

এর আগে রোববার দেবিদ্বারের বিভিন্ন গ্রামে হাসনাত আবদুল্লাহর নির্বাচনী পদযাত্রা ও গণসংযোগে অংশ নেন মাওলানা মজিবুর রহমান। এ সময় তিনি সাধারণ ভোটারদের শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।


নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ