ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় আজ আংশিক মেঘলা আকাশ, দীর্ঘ সময় রোদের দেখা মিলবে

কুয়াশা চৌধুরী
আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০১:৩২:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০১:৩২:২৭ অপরাহ্ন
ঢাকায় আজ আংশিক মেঘলা আকাশ, দীর্ঘ সময় রোদের দেখা মিলবে ছবি: সংগৃহীত

 

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রোববার (২৫ জানুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ফলে গত কয়েকদিনের মতো আজও দিনের দীর্ঘ সময় রোদের দেখা মিলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (২৫ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই। উত্তর-উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৭টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।

এর আগে শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে।


নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ