ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) রাতে দীর্ঘ ২০ বছর পর তিনি চট্টগ্রামে পৌঁছান। আজকের সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
সমাবেশকে কেন্দ্র করে মাঠের ভেতরে ও বাইরে সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। নগরীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। সিআরবি এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।
এদিকে সমাবেশকে ঘিরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সমাবেশ সফল করতে নগর ও জেলার বিভিন্ন এলাকায় প্রস্তুতি সভা ও ব্যাপক প্রচার চালানো হয়েছে।
উল্লেখ্য, ২০০৫ সালের ৬ মে চট্টগ্রামের লালদীঘি মাঠে সর্বশেষ জনসভা করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।