ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩ হাজার ৩৮১ মামলা

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২৪-০১-২০২৬ ০৫:২১:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০১-২০২৬ ০৫:২১:৫১ অপরাহ্ন
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩ হাজার ৩৮১ মামলা ছবি: সংগৃহীত

গত দুই দিনে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৩ হাজার ৩৮১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১টি বাস, ১টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৭৫টি মোটরসাইকেলসহ মোট ১৪১টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ৩টি বাস, ১১টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ১২১টি মোটরসাইকেলসহ মোট ১৭১টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৭টি বাস, ৫টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ১০৮টি সিএনজি ও ১৪৩টি মোটরসাইকেলসহ মোট ৪২৮টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৬টি বাস, ৫৬টি ট্রাক, ৫১টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি ও ১৮৩টি মোটরসাইকেলসহ মোট ৪৩৯টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৭টি বাস, ৬টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ১৪১টি মোটরসাইকেলসহ মোট ৩০০টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ১৮টি বাস, ৫২টি ট্রাক, ৫৯টি কাভার্ডভ্যান, ১৮৯টি সিএনজি ও ৮৭২টি মোটরসাইকেলসহ সর্বাধিক ১ হাজার ২৬টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৭টি বাস, ৩টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি ও ১৪৪টি মোটরসাইকেলসহ মোট ৩০৩টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ১১টি বাস, ৪টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ১০৯টি মোটরসাইকেলসহ মোট ২৩৭টি মামলা হয়েছে।

এছাড়া অভিযানকালে মোট ৭১২টি গাড়ি ডাম্পিং এবং ২৩৩টি গাড়ি রেকার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।


নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ