ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গৌরীপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন, পুড়েছে আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথি

গ্রামীণ ব্যাংকে আগুন!

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২৪-০১-২০২৬ ০৯:২১:৫১ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৪-০১-২০২৬ ০৯:২১:৫১ পূর্বাহ্ন
গ্রামীণ ব্যাংকে আগুন! ফাইল ছবি
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। আগুনে অফিসের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে।

গ্রামীণ ব্যাংক গৌরীপুর শাখার ফিল্ড অফিসার রহিমা খাতুন জানান, ব্যাংক শাখার পাশেই তাঁর বাসা। হঠাৎ আগুন জ্বলতে দেখে তিনি ঘটনাস্থলে যান। এসময় তিনি দেখতে পান ব্যাংকের জানালা ভাঙা এবং ভেতরে আগুন জ্বলছে। পরে আশপাশের লোকজনকে ডেকে বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে।

ডৌহাখলা শাখা ব্যবস্থাপক শাহ মো. নজরুল ইসলাম জানান, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন। ফোন পেয়ে ব্যাংকে আসেন। তিনি বলেন, শুনেছি জানালা ভাঙা ছিল। আপাতত এর বেশি কিছু বলতে পারছি না।

গৌরীপুর থানার ওসি কামরুল হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং সরেজমিন তদন্ত করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।

তিনি আরও জানান, গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা থানায় রয়েছেন। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ